ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাপ্তাহিক বেতন তিন গুনেরও বেশি বাড়িয়ে আকমণভাগের তরুণ খেলোয়াড় ড্যানি ওয়েলবেককে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এ মৌসুমে চমৎকার খেলছেন ২০ বছর বয়সী ওয়েলবেক। পাঁচ খেলায় গোল করেছেন পাঁচটি। ধারণা করা হচ্ছে, ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে তার ভবিষ্যৎ এক সূতোয় গেঁথে ফেলতে চাইছেন।
স¤প্রতি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে ওয়েলবেককে তার চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। এছাড়া সাপ্তাহিক বেতন বাড়িয়ে ৫০ হাজার পাউন্ড করারও প্রস্তাব দেয়া হয় তাকে। বর্তমানে ওয়েলবেকের সাপ্তাহিক বেতন ১৫ হাজার পাউন্ড।
তবে তড়িঘড়ি করে চুক্তি সই করতে মোটেও রাজি নন ওয়েলবেক। তাই ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহ এ ব্যাপারে আলোচনা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪০ ঘ.
bdnews24