২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন, তেভেজ ও করিন্থিয়ান্স

কার্লোস তেভেজকে নিয়ে গুঞ্জন থামছেই না। বরং ডালপালা মেলছে প্রতিনিয়ত। এবার সেই গুঞ্জনে নতুন ডাল যুক্ত করেছে করিন্থিয়ান্স। তারা নাকি ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের এই খেলোয়াড়কে সাও পাওলোয় নিয়ে আসার চেষ্টা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নিয়ে গুঞ্জন থামছেই না। বরং ডালপালা মেলছে প্রতিনিয়ত। এবার সেই গুঞ্জনে নতুন ডাল যুক্ত করেছে করিন্থিয়ান্স। তারা নাকি ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের এই খেলোয়াড়কে সাও পাওলোয় নিয়ে আসার চেষ্টা করবে। সেপ্টেম্বরে ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর বোকা জুয়িয়র্সের পাশাপাশি করিন্থিয়ান্সও তেভেজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলার সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করলে তেভেজের সঙ্গে ম্যানচেস্টার সিটির সম্পর্ক খারাপ হয়ে যায়। খেলায় বায়ার্নের কাছে ২-০ গোলে হার মানে ম্যান সিটি। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই গুজবে ইন্ধন দেন করিন্থিয়ান্সের ফুটবল বিষয়ক পরিচালক এদু গ্যাসপার নিজেই। তিনি বলেন, স¤প্রতি ইউরোপ সফরকালে তেভেজের 'ট্রান্সফার' নিয়ে তিনি ম্যান সিটির ঘনিষ্ট একটি সূত্রে সঙ্গে কথা-বার্তা বলেছেন। তার ভাষায়, "অন্যান্য দেশে কি ঘটছে, কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই, এমন কিংবা যে সব খেলোয়াড় দেশে ফিরতে চান; তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করাই আমার কাজ। আমি অস্বীকার করছি না যে তেভেজ এই রকমই একজন খেলোয়াড়।" ব্রাজিলের ক্লাবটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তেভেজের 'ট্রান্সফার' সংক্রান্ত সব কাজ চুকিয়ে ফেলতে চায়, যাতে আগামী মৌসুমের শুরুতেই তাকে অভ্যর্থনা জানানো সম্ভব হয়। তবে এ জন্য কত অর্থ লাগবে সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। গ্যাসপার বলেন, "তেভেজকে অবশ্যই একমাস দলের বাইরে থাকতে হবে। কোচ রবার্তো মানচিনিও জানিয়ে দিয়েছেন যে তিনি তেভেজকে দলে রাখতে চান না। এই অবস্থায় আমরা তার সমস্যার সমাধান করতে চাই। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।" তেভেজ করিন্থিয়ান্সে খেলেন ২০০৫ ও ২০০৬ মৌসুমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৪ ঘ.