২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪১। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। তবে শীর্ষ চারটি স্থানে কেনো পরিবর্তন হয়নি। সেরা চারে যথাক্রমে স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি ও উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪১। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। তবে শীর্ষ চারটি স্থানে কেনো পরিবর্তন হয়নি। সেরা চারে যথাক্রমে স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি ও উরুগুয়ে। বুধবার ফিফার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছে গ্রিস ও ডেনমার্ক। আর শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে ক্রোয়েশিয়া। ইতালি ষষ্ঠ ও ইংল্যান্ডের অবস্থান সপ্তম। পর্তুগালের সঙ্গে যুগ্মভাবে অষ্টম স্থানে আছে গ্রিস। দশম স্থানে আর্জেন্টিনার সঙ্গে ডেনমার্কের সহাবস্থান। গত মাসে নয় নম্বরে থাকা ক্রোয়েশিয়া নেমে গেছে দ্বাদশ স্থানে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে জাপান (সপ্তদশ)। যদিও গত মাসের চেয়ে দুই ধাপ নেমে গেছে তারা। আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ওপরে থাকা আইভরি কোস্টও (১৯তম) দুই ধাপ নেমে গেছে র‌্যাঙ্কিংয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৪ঘ.