ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে মঙ্গলবার পেনাল্টি থেকে গোল করতে না পারায় ক্ষমা চেয়েছেন বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড় মারিও গোমেজ।
গ্র"প এ-এর এই খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
খেলার ৪৯ মিনিটে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শট নেন গোমেজ। কিন্তু তা ঠেকিয়ে দেন নাপোলি গোলরক্ষক মর্গান স্যাঙ্কটিস।
পরে বায়ার্নের ওয়েবসাইটে ক্ষমা চেয়ে গোমেজ লেখেন, "আমি গোলপোস্টের মাঝ বরাবর শট নিতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে হোক, আমি তা পারিনি। শট নিয়ে বসি ডান দিকে নিচু দিয়ে।"
"তারপরও গোল করার বেশ কয়েকটি সুযোগ আমরা পেয়েছিলাম। খেলা শেষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া নিঃসন্দেহে সন্তুষ্টির। কিন্তু অসুন্তুষ্টির বিষয় হলো খেলায় আমরা জিততে পারতাম," যোগ করেন তিনি।
গোমেজ বলেন, "এখন আমরা নাপোলি ও ভিয়ারিয়ালের সঙ্গে খেলবো নিজেদের মাঠে। এ দুটো খেলায় জিততে হবে।"
তিন খেলায় সাত পয়েন্ট নিয়ে এ গ্র"পের শীর্ষে রয়েছে বায়ার্ন। তালিকার দ্বিতীয় দল নাপোলি চেয়ে এগিয়ে আছে দুই পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৭ ঘ.
bdnews24