ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটি থেকে কার্লোস তেভেজকে ধারে দলে টানতে চায় তার সাবেক ক্লাব আর্জেন্টিনার বোকা জুনিয়র্স।
১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত বুয়েনস এইরেসের ক্লাবটিতে খেলেছিলেন ২৭ বছর বয়সী তেভেজ।
স¤প্রতি চোটে পড়েছেন বোকার ফরোয়ার্ড লুকাস ভিয়াতরি। তার জায়গায় তেভেজকে খেলাতে চাইছে দলটি। তেভেজকে কিনতে অন্তত ২ কোটি পাউন্ড প্রয়োজন। এত টাকা খরচ না করে আপাতত ধারে এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে আসতে চাইছে বোকা।
বোকা জুনিয়র্সের সহকারী প্রধান হোসে বেরালদি বলেন, "আমরা তেভেজকে নিয়ে আসার চেষ্টা করছি। জানি এটা বেশ কঠিন। তবে আমরা চেষ্টা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৭ঘ.
bdnews24