২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিজের তথ্যচিত্র পাঠাতে চান পেলে

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে জানিয়েছেন, ২০০৪ সালে তাকে নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্র লিওনেল মেসিকে পাঠাতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে জানিয়েছেন, ২০০৪ সালে তাকে নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্র লিওনেল মেসিকে পাঠাতে চান তিনি। স¤প্রতি মেসি বলেন তিনি কখনই পেলের খেলা দেখেননি। গত মার্চের ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেখতে কয়েক দিন আগে জাপানে যান পেলে। সেখানে প্রথমে খেলা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। তবে পরে জানান, তিনি তার খেলোয়াড়ী-জীবন নিয়ে তৈরি করা ভিডিওচিত্র মেসিকে দেখাতে আগ্রহী। পেলে বলেন, "কোনো খেলোয়াড়কে অন্য সময়ের একজনের সঙ্গে তুলনা করা হলে সেই খেলোয়াড় এ ব্যাপারে না-ও আগ্রহ প্রকাশ করতে পারে। এটা খুবই স্বাভাবিক।" "যদি সত্যিই সে আমার খেলা দেখে না থাকে তাহলে এক সময় দিয়েগো মারাদোনার সঙ্গে যা করেছিলাম সেটাই আমি করবো। আমি তাকে 'পেলে এটার্নো' ভিডিওটির কপি পাঠাবো," যোগ করেন পেলে। স্বদেশের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী পেলে। তিনি বলেন, "ব্রাজিলে অনেক ভালো খেলোয়াড় আছে। তবে তাদের ঐক্যবদ্ধ করতে কিছুটা সময় লাগতে পারে। কারণ আমরা বিশ্বমানের অন্তত পাঁচটি দল গড়তে সক্ষম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৫ঘ.