ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় যুব হকির সেমিফাইনালে উঠেছে ঢাকা, জয়পুরহাট, রাজশাহী ও চট্টগ্রাম।
মঙ্গলবার নড়াইলকে ১২-১ গোলে গোলে হারিয়ে 'ক' গ্র"পের শীর্ষ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা। বিজয়ী দলের সায়মন ৬টি এবং রাজন ও সাব্বির দুটি করে গোল করেন। নড়াইলের সান্ত্বনাসূচক গোলটি রেজার।
এই গ্র"প থেকে সেমিফাইনালে ঢাকার সঙ্গী জয়পুরহাট। রংপুরকে ৯-২ গোলে হারিয়ে গ্র"প রানার্সআপ হয়েছে তারা। জয়পুরহাটের রতন ৬টি ও রায়হান তিনটি গোল করেন। রংপুরের দুই গোলদাতা রাসেল ও শিহাব।
মঙ্গলবারের তৃতীয় খেলায় দিনাজপুরের বিপক্ষে ওয়াকওভার পাওয়া চট্টগ্রামকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
শেষ খেলায় রাজশাহী জেলা ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী বিভাগকে। বিজয়ী দলের রুবেল হ্যাট্রিকসহ ৭ গোল করেন। একটি করে গোল সুমন, রূপ, প্রসেনজিত ও বেলালের।
'খ' গ্র"প থেকে ছয় পয়েন্ট করে নিয়ে রাজশাহী এবং চট্টগ্রাম শেষ চার নিশ্চিত করেছে। বুধবার দুদলের লড়াইয়ের পরই জানা যাবে গ্র"প শীর্ষে থাকবে কারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৭ঘ.
bdnews24