ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নাপোলিকে হারানোর আশা করছেন বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলেয়াড় টমাস মুলার।
দুই খেলায় জিতে গ্র"প এ-এর শীর্ষে আছে বায়ার্ন। দলটি ভিয়ারিয়াল ও ম্যানচেস্টার সিটি, উভয় দলকে হারিয়েছে ২-০ গোলে।
বুন্ডেসলিগাতেও চমৎকার খেলছে বায়ার্ন। পয়েন্ট তালিকার শীর্ষে তো আছেই, দ্বিতীয় স্থানে যে দলটি আছে তাদের চেয়ে বায়ার্ন এগিয়ে আছে ৫ পয়েন্ট।
নাপোলির সঙ্গে মঙ্গলবারের খেলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুলার বলেন, "আমরা জিতবো।"
তবে কোচ জুপ হেইন্কেস মুলারের মতো নয়, কিছুটা রাখঢাক করে মন্তব্য করেন। ইতালির দলটির খেলারও প্রশংসা করেন তিনি।
হেইন্কেস বলেন, "চ্যাম্পিয়ন্স লিগে আমাদের শুরুটা চমৎকার হয়েছে। এর ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।"
"আমি জানি, এই মুহূর্তে ইতালির সেরা দলটির সঙ্গেই খেলতে হবে আমাদের। আসলেই নাপোলির খেলা আমার খুব ভালো লাগে। কেননা চিরাচরিত 'ইতালিয়ান' ধারায় তারা খেলে না। দলটির আক্রমণভাগে ভালো খেলোয়াড় আছে ও চাইলেই বদলি হিসেবে ভালো খেলোয়াড়ও তারা নামাতে পারে," যোগ করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির শুরুটা বায়ার্নের মতো না হলেও একেবারে খারাপ হয়নি। ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করলেও জিতেছে ভিয়ারিয়ালের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.
bdnews24