ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৪তম আন্তর্জাতিক উম্মুক্ত রেটিং দাবার ৭ম রাউন্ডের খেলা শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন ফিদে মাস্টার সৈয়দ মাহ্ফুজুর রহমান ইমন।
সোমবার মাহ্ফুজুর ফিদে মাস্টার মেহেদী হাসানের বিপক্ষে জয় পান।
৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর, শফিক আহমেদ, গোলাম মোস্তফা ভূইঁয়া ও মোঃ সিরাজুল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৫৮ ঘ.
bdnews24