২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সপ্তাহ পর চ্যাম্পিয়নস লিগের লড়াই

তিন সপ্তাহ বিরতির পর মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - তিন সপ্তাহ বিরতির পর মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। 'এ' গ্র"পে বায়ার্ন মিউনিখ খেলবে ইতালির নাপোলির বিপক্ষে। আর ম্যানচেস্টার সিটি খেলবে স্পেনের ভিয়ারিয়ালের বিপক্ষে। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্র"পের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে নাপোলি দ্বিতীয় স্থানে। শনিবার ইতালির সেরি আ'তে পার্মার কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে খেলতে আসছে নাপোলি। তবে তাতে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি হওয়ার কথা নয়। কারণ নিজেদের মাঠে গত নয়টি খেলায় অপরাজিত আছে দলটি। এদিকে এই ম্যাচে আরিয়েন রোবেনকে পাচ্ছে না বায়ার্ন। তবে দলে ফিরতে পারেন লুই গুস্তাভো। ম্যান সিটির হাতে এক পয়েন্ট থাকলেও ভিয়ারিয়াল এখনো কোনো পয়েন্ট পায়নি। দ্বিতীয় পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুদল। এর আগে ভিয়ারিয়াল দুবার চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে খেললেও এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ম্যান সিটি। এর আগে কখনোই মুখোমুখি হয়নি ম্যান সিটি ও ভিয়ারিয়াল। তবে নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে থাকবে ইংল্যান্ডের দলটি। যদিও চোটের কারণে এই ম্যাচে সার্জিও অ্যাগুয়েরোকে পাচ্ছে না তারা। কোচ রবার্তো মানচিনির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার আরেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও দলে নেই। 'বি' গ্র"পে ইন্টার মিলান মুখোমুখি হবে ফ্রান্সের লিলের। আর তুরস্কের ত্রাবজন্সপর খেলবে রাশিয়ার সিএসকেএ মস্কোর বিপক্ষে। দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে এই গ্র"পের শীর্ষে আছে ত্রাবজন্সপর। সমান খেলায় ইন্টারের পয়েন্ট ৩। বাকি দুই দলের পয়েন্ট এক। 'সি' গ্র"পে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে রুমানিয়ার ওতেলুল গালাতির বিপক্ষে। আর সুইজারল্যান্ডের বাসেল খেলবে পর্তুগালের বেনফিকার বিপক্ষে। দুই খেলায় বাসেল ও বেনফিকার পয়েন্ট ৪। দুই ড্র নিয়ে ম্যান ইউর পয়েন্ট ২। গালাতি এখনো কোনো পয়েন্ট পায়নি। 'ডি' গ্র"পে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ফ্রান্সের অলিম্পিক লিওঁর বিপক্ষে। আর ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব খেলবে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডামের বিপক্ষে। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই লিওঁর অবস্থা। আয়াক্স এক পয়েন্ট পেলেও জাগরেব এখনো পয়েন্টের মুখ দেখেনি। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৬ঘ.