২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় জাতীয় নৌকা বাইচ

বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে বুড়িগঙ্গা নদীতে সোমবার অনুষ্ঠিত হলো ৩৫তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে বুড়িগঙ্গা নদীতে সোমবার অনুষ্ঠিত হলো ৩৫তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। পুরুষদের সাত মাঝি ইভেন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা প্রথম, ঢাকা রোইং ক্লাব দ্বিতীয় এবং শুভাঢ্যা মুক্তিযোদ্ধা সংসদ তৃতীয় হয়েছে। ২৫ মাঝি কোষা নৌকা প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার লস্কর একতা প্রথম, মুন্সিগঞ্জ জেলার বুলেট-১ দ্বিতীয় এবং খুলনা জেলার মেঘদূত তৃতীয় হয়েছে। আর ৫০ মাঝি কোষা নৌকা প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার তুফান প্রথম, একই জেলার সেলামতি এক্সপ্রেস দ্বিতীয় ও মওগ্রাম এক্সপ্রেস তৃতীয় হয়েছে। মহিলাদের সাত মাঝি ইভেন্টে বাংলাদেশ আনসারের দুটি দল প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। তৃতীয় হয়েছে জুরাইন জনতা ক্লাব। বাংলাদেশ রোইং ফেডারেশনের সঙ্গে বাংলালিংকের পাঁচ বছরের চুক্তি হয়েছে। এবারের আসর চুক্তির দ্বিতীয় বছর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১০২ ঘ.