ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় যুব হকির সুপার লিগে সোমবার জয় পেয়েছে ঢাকা জেলা। মওলানী ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা জেলা ৪-১ গোলে হারায় জয়পুরহাট জেলাকে।
বিজয়ী দলের পক্ষে রফিক দুটি এবং রাসেল ও আলমগীর একটি করে গোল করেন।
জয়পুরহাট জেলার পক্ষে একমাত্র গোলটি করেন রাকিবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৫৩ ঘ.
bdnews24