ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ তে রোববারের রাতটিকে এক অর্থে ড্র এর রাতই বলা যায়। ওই রাতে সাতটি খেলার মধ্যে পাঁচটিই গোল শূন্য ড্র হয়েছে। বাকি দুইটি খেলায় বোলোনিয়া ২-০ গোলে নোভারাকে ও লাৎসিও ২-১ গোলে এএস রোমাকে হারিয়েছে।
ড্র হয়েছে চেসেনা-ফিওরেন্তিনা, আতালান্তা-উদিনেস, ক্যালিয়ারি-সিয়েনা, শিয়েভো-জুভেন্তাস ও জেনোয়া-লেচ্চি খেলাগুলো।
বোলোনিয়ার পক্ষে গোল দুইটি করেন গ্যাস্তোন রামিরেজ ও রবার্তো অ্যাকুঅ্যাফ্রেসকা।
লাৎসিও এর পক্ষে গোল দুইটি করেন হার্নানেস ও মিরোস্লাভ ক্লোসা। রোমার হয়ে একটি গোল শোধ করেন পাবলো ওসভালদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৫৫ ঘ.
bdnews24