২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল শুরু

শনিবার ১৪টি দলকে নিয়ে শেরপুরে শুরু হয়েছে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে ভাতশালা ইউনিয়ন ও রৌহা ইউনিয়ন ১-১ গোলে ড্র করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

শেরপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার ১৪টি দলকে নিয়ে শেরপুরে শুরু হয়েছে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে ভাতশালা ইউনিয়ন ও রৌহা ইউনিয়ন ১-১ গোলে ড্র করে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ভাতশালাকে এগিয়ে নেন বন্যা। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রৌহাকে সমতায় ফেরান জুয়েল মিয়া। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতিউর রহমান আতিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/২২১৪ঘ.