২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের সঙ্গে ম্যানইউর ড্র, শীর্ষে ম্যানসিটি

হাভিয়ের হার্নান্দেজের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে এককভাবে লিগের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাভিয়ের হার্নান্দেজের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে এককভাবে লিগের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে ৬৮ মিনিটে দলকে এগিয়ে দেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড। তার নিচু ফ্রি-কিক জড়িয়ে যায় ম্যানইউর জালে। ৮১ মিনিটে হার্নান্দেজের দুর্দান্ত হেডে সমতায় ফেরে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি ম্যানইউর তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাগতিক ম্যানসিটিকে সহজ জয় এনে দিয়েছে মারিও বালোতেল্লি, অ্যাডাম জনসন, ভিনসেন্ট কোম্পানি ও জেমস মিলনারের গোল। ৮টি করে ম্যাচ খেলে ম্যানসিটির ২২ ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর ২০ পয়েন্ট। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান পঞ্চম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৩ঘ.