২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের তারকা

সাবিনা খাতুন, গোল মেশিন নামেই যিনি বেশি পরিচিত। গোল করার অসাধারণ এই দক্ষতা দিয়ে প্রথমবারের মত আয়োজিত মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা দেশ সেরা এই স্ট্রাইকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা খাতুন, গোল মেশিন নামেই যিনি বেশি পরিচিত। গোল করার অসাধারণ এই দক্ষতা দিয়ে প্রথমবারের মত আয়োজিত মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা দেশ সেরা এই স্ট্রাইকার। গ্র"প পর্যায়ের খেলায় দিপালী যুব সংঘের বিপক্ষে ২টি, আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১২টি ও ওয়ারী ক্লাবের বিপক্ষে ৪টি গোল করেন সাবিনা। সেমিফাইনালে ফরাশগঞ্জের বিপক্ষে করেন ৬ গোল। আর ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় শেখ জামাল। সাবিনার অবদান এক গোল। এ বছর অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপেও ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন সাবিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫০ ঘ.