ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।
তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারতেন কেবল র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা রাফায়েল নাদাল। কিন্তু সাংহাই মাস্টার্সের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন তিনি বৃহস্পতিবার।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ী জকোভিচ জুলাই থেকেই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন।
এটিপি বলছে, সাংহাই ওপেন থেকে নাদাল বিদায় নেয়ায় জকোভিচের নাগাল ধরা আর কারো পক্ষে সম্ভব নয়।
১৯৭৩ সালে র্যাঙ্কিং চালু করার পর ১৬তম খেলোয়াড় হিসেবে বছর শেষ করতে যাচ্ছেন জকোভিচ। পিঠে চোটের কারণে সাংহাইয়ের এই প্রতিযোগিতায় তিনি খেলছেন না।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার পুরস্কার হিসেবে বিশেষ ট্রফি দেয়া হবে তাকে লন্ডনে মৌসুমের শেষ প্রতিযোগিতায়। এতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন টানা পঞ্চমবারের মতো।
প্রতিযোগিতা শুরু হবে ২০ নভেম্বর। শেষ হবে ২৭ তারিখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৬ ঘ.
bdnews24