ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্র"প পর্বের কোনো খেলায় মাঠে নামতে পারছেন না। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মন্টেনেগ্রোর রক্ষণভাগের খেলোয়াড় মিওদ্রাগ দজুদোভিচকে লাথি মারায় বৃহস্পতিবার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।
ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে। শুনানীতে হাজির ছিলেন না রুনি। তবে আপিল করা হলে শুনানীর সময় তিনি উপস্থিত থাকতে পারবেন।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা এখনো সংস্থার এই সিদ্ধান্ত খতিয়ে দেখছে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে আপিল করা হবে কি না।
এদিকে খেলা পরিচালনাকারী জার্মান রেফারি উলফগ্যাঙ্গ স্টার্ক সংস্থার কাছে তার প্রতিবেদনে লাল কার্ড দেখানোর পর রুনি কোনো অশোভন আচরণ করেননি বলে তার (রুনি) প্রশংসা করেছেন। তাই ইংল্যান্ড আশা করছে ক্ষতি করার জন্য নয়, হতাশা থেকে রুনি এই কাণ্ড ঘটিয়েছেন-এমনভাবে বিষয়টিকে বিবেচনা করবে ইউইএফএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৫ ঘ.
bdnews24