ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব হকি প্রতিযোগিতার সুপার লিগ নিশ্চিত করেছে পাঁচটি দল। 'ক' গ্রুপ থেকে রংপুর, 'খ' গ্রুপ থেকে ঢাকা , 'গ' গ্রুপ থেকে দিনাজপুর, 'ঘ' গ্রুপ থেকে নড়াইল জেলা ও 'ছ' গ্রুপ থেকে রাজশাহী বিভাগ সুপার লিগে উঠেছে।
বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রাজশাহী ১২-০ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে রুবেল চার গোল করেন।
দিনের দ্বিতীয় খেলায় ফরিদপুর ১-০ গোলে কুমিল্লা জেলাকে হারিয়েছে। রাব্বি আলম করেন ফরিদপুরের জয়সূচক গোলটি।
তৃতীয় ও শেষ খেলায় যশোর জেলা ১১-০ গোলে পঞ্চগড় জেলাকে হারায়। ইউনুস ৩টি এবং আজমল ও বাপ্পি দুটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৪ঘ.
bdnews24