ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার প্রথম মহিলা ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পৌনে ৪ টায়। এই লড়াইয়ে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন মোহামেডানের কোচ পনিরুজ্জামান পনির।
'শক্তি ও সামর্থ্যরে বিচারে কোন দল এগিয়ে থাকবে ?' এমন প্রশ্নের জবাবে পনিরুজ্জামান বলেন, "অবশ্যই শেখ জামাল এগিয়ে থাকবে। তাদের দলকে প্রায় জাতীয় দলই বলা যায়! তাছাড়া এই লিগের জন্য দীর্ঘ দিন প্রস্তুতি নিয়েছে তারা। যা আমরা নিতে পারিনি।"
"তাছাড়া শেখ জামাল গ্র"প পর্বে তিনটি ম্যাচ খেলেছে। আর মোহামেডান খেলেছে মাত্র একটি। কম ম্যাচ খেলার প্রভাব ফাইনালে পড়তেও পারে। তবে শেষ পর্যন্ত লড়াই করার মতো দৃঢ়তা আমাদের খেলোয়াড়দের আছে। কারণ মোহামেডানের জার্সি পরে তারা অনুপ্রাণিত বোধ করবেই, " যোগ করেন মোহামেডানের কোচ ।
শেখ জামালের কোচ মোশারফ বাদল অবশ্য পিছিয়ে রাখছেন না মোহামেডানকে । তিনি বলেন, "মোহামেডান অবশ্যই গোছানো দল। তাদের আক্রমণভাগ ও মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী। বেশ কয়েক জন প্রতিভাবান খেলোয়াড়ও আছেন ওদের দলে।'
যদিও জয়ের ব্যাপারে তিনি দারুণ আত্মবিশ্বাসী। শেখ জামালের কোচ বলেন, "শেষ পর্যন্ত আমরাই জিতবো। মোহামেডানকে হারানোর সামর্থ্য আমাদের আছে।"
মোশারফ বাদলের এই আত্মবিশ্বাস একেবারেই অমূলক নয়। কারণ শেখ জামালে আছেন দেশসেরা স্ট্রাইকার সাবিনা খাতুন। চার ম্যাচে ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে আপাতত সাবিনারই অবস্থান। ফরোয়ার্ড সুইনু প্র" মারমাও গোল করতে এবং করাতে দারুণ দক্ষ।
তাছাড়া তিনটি বিশাল জয়ও শেখ জামালকে বাড়তি অনুপ্রেরণা যোগাবেই। প্রথম ম্যাচে দিপালী যুব সংঘকে ৪-০ গোলে হারনোর পর আরামবাগকে ২৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। গ্র"পের শেষ ম্যাচে ওয়ারী ক্লাবকে হারিয়েছে ১৩-০ গোলে। শেখ জামালের সেমিফাইনালের জয়ও বিরাট ব্যবধানে, ফরাশগঞ্জের সঙ্গে ১৬-০ গোলে।
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ও ওয়ান্ডারার্স নাম প্রত্যাহার করে নেয়ায় গ্র"প পর্বে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মোহামেডান। ঐ ম্যাচে অবশ্য ফরাশগঞ্জকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর সেমিফাইনালে দিপালী যুব সংঘকে ৩-০ গোলে হারিয়ে তারা এখন শিরোপার দ্বারপ্রান্তে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.
bdnews24