২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে 'পেশাদার ফুটবল লিগ'

বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'পেশাদার ফুটবল লিগের' আদলে টুর্নামেন্ট আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া দলগুলো নিলামে দর হেঁকে খেলোয়াড় সংগ্রহ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'পেশাদার ফুটবল লিগের' আদলে টুর্নামেন্ট আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া দলগুলো নিলামে দর হেঁকে খেলোয়াড় সংগ্রহ করেছে। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ লিগের আয়োজক 'স্পোর্টস সাস্ট'। ওইদিন উপাচার্য ড. সালেহ উদ্দিন এ চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে লিগের আহ্বায়ক কে এম জুলকারনাইন রাদ বলেন, দ্বিতীয়বারের আয়োজিত এ লিগে মোট ১৬টি দল অংশ নেবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটি দল রয়েছে। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো নিলামে তোলা খেলোয়াড়দের সর্বোচ্চ দর হেঁকে দল গুছিয়েছে। এবার নিলামে সর্বোচ্চ দাম ওঠেছে আইপি বিভাগের শিক্ষার্থী সাঈদের। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দলগুলোর জার্সি ও ট্রফি প্রদর্শনী। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারুক উদ্দিন, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর 'মাহা' এর স্বত্বাধিকারী মাহিউদ্দিন, স্পোর্টস সাস্টের উপদেষ্টা এবং বিভিন্ন দলের খেলোয়াড় ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন। পরে একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২৮ ঘ.