ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটপকম) - আন্তর্জাতিক উম্মুক্ত রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় ১৭ জন দাবাড়– একসঙ্গে শীর্ষে রয়েছেন। তাদের প্রত্যেকের পয়েন্ট ২।
ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহ্ফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান, ফিদে মাস্টার রেজাউল হক, শফিক আহম্মেদ, গোলাম মোস্তফা ভূইঁয়া, আব্দুল মোমীন, খোরসেদ আলম, গিয়াস উদ্দিন মিঠু, নাহিদ পারভেজ, দেওয়ান মোহাম্মদ রিয়াদ, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুর রউফ, আনিসুজ্জামান মল্লিক, হারুনুর রশিদ এবং রাসেদুল হাসান শীর্ষে আছেন।
দেড় পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন সিরাজুল কবির ও বর্তমান চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২২ ঘ.
bdnews24