২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের নামে ৬ স্টেডিয়ামের নামকরণ

মুক্তিযোদ্ধাদের নামে দেশের ছয়টি স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের নামে দেশের ছয়টি স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধাবর পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এতে সভাপতিত্ব করেন। ক্রীড়া পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ঝালকাঠি জেলা স্টেডিয়াম; বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নামে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম; বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের নামে কক্সবাজার জেলা স্টেডিয়াম; বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নামে শরীয়তপুর জেলা স্টেডিয়ামের নামকরণ করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের নামে মাগুরা জেলা স্টেডিয়াম এবং মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের নামে নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের নামকরণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২১১৩ ঘ.