২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই মাস্টার্স থেকে সোঙ্গার বিদায়

জাপানের কেই নিশিকোরির কাছে হেরে সাংহাই মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা। এই হারের ফলে সোঙ্গার 'এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল' এ অংশ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপানের কেই নিশিকোরির কাছে হেরে সাংহাই মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা। এই হারের ফলে সোঙ্গার 'এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল' এ অংশ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ছেলেদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে সোঙ্গার অবস্থান অষ্টম। প্রতিযোগিতা শুরু হতে এখনো ৩৮ দিন বাকি। বুধবারের খেলায় নিশিকোরি ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ গেমে হারান সোঙ্গাকে। এদিকে, প্রতিযোগিতার তৃতীয় বাছাই স্পেনের দাভিদ ফেরের ৭-৫, ৭-৬ গেমে কানাডার মিলোস রাওনিককে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। ২০০৩ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন স্পেনের হুয়ান কালোর্স ফেরেরো স্বদেশী ফার্ন্দান্দো ভার্দেস্কোকে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফেরেরেরকে অনুসরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১০৭ ঘ.