ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব হকি প্রতিযোগিতায় চট্টগ্রাম ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলাকে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবারের খেলায় শহিদুল ইসলামের পাঁচ গোল এবং নিজাম উদ্দিন ও নয়ন দাসের তিনটি করে গোল দলকে এই বড় জয় পাইয়ে দেয়। এছাড়া আজিম উদ্দিন দুটি এবং ইয়াসির আরাফাত, সৈকত দাস, সুভাষ দাস ও সালেহ উদ্দিন একটি করে গোল করেন।
দিনের অন্য খেলায় সিলেট ৮-২ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে হাসান ও সামি তিনটি করে গোল করেন। সুমন করেন দু'টি গোল।
কুষ্টিয়ার পক্ষে দু'টি গোল করেন আব্দুল খালেক ও শিশির।
এদিকে জয়পুরহাট ১-০ গোলে হারায় কুমিল্লা জেলাকে। সঞ্জয় বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫৯ ঘ.
bdnews24