২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর বিপক্ষে জিতেছে দশজনের ব্রাজিল

পিছিয়ে পড়ার পাশাপাশি দশজনের দলে পরিণত হওয়ার পরও জিতেছে ব্রাজিল। মঙ্গলবার প্রীতি খেলায় মেক্সিকোকে হারিয়েছে তারা ২-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়ার পাশাপাশি দশজনের দলে পরিণত হওয়ার পরও জিতেছে ব্রাজিল। মঙ্গলবার প্রীতি খেলায় মেক্সিকোকে হারিয়েছে তারা ২-১ গোলে। ঘরের মাঠে খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। তবে এই গোলের জন্য কষ্ট করে জাল খুঁজতে হয়নি মেক্সিকোর খেলোয়াড়দের। সেই কাজটি করে দিয়েছেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় দাভিদ লুইজ। নিজেদের জালে বল জড়িয়ে দিতে যে বড় ভূমিকা রাখেন তিনিই। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে আগে হাভিয়ের হার্নান্দেজকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়ায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় দানি আলভেজকে। এর ফলে জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায় মেক্সিকোর। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারেননি মেক্সিকোর খেলোয়াড়রা। উল্টো পেনাল্টি থেকে গোল করতে পারেননি আন্দ্রেস গুয়ারদাদো। হার্নান্দেজকে মাটিতে ফেলে দেয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। অত্যন্ত দ্রুতগতির ফুটবল খেলে উভয় দল। ডান দিক দিয়ে ব্রাজিলের বিপদ সীমানায় ঢুকে নিচু করে আড়াআড়িভাবে বল ঠেলে দেন পাবলো বারেরা। বিপদ-মূক্ত করার জন্য বলকে দূরে পাঠানোর চেষ্টা করেন লুইজ। কিন্তু তার শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। খেলার ১৭ মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেই শট নেন নেইমার। কিন্তু বল চলে যায় বারের উপর আরেকবার ব্যবধান বাড়নোর সুযোগ পায় মেক্সিকো দ্বিতীয়ার্ধে। খুব কাছ থেকে মাথা দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন হার্নান্দেজ। কিন্তু চমৎকার দক্ষতায় তা রক্ষা করেন গোলরক্ষক জেফারসন। শেষ পর্যন্ত সমতা ফেরান রোনলদিনহো, খেলার ৮০ মিনিটে। ২০ মিটার দূর থেকে তার 'ট্রেডমার্ক' ফ্রি-কিক আশ্রয় নেয় জালে। চার মিনিট পর ছোট বক্সের ভেতর থেকে প্রচণ্ড শট নেন মার্সেলো। বলটি ধরার কোনো সুযোগই পাননি গোলরক্ষক অসওয়ালদো সানচেজ। এটি ছিল সানচেজের শততম ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৮ ঘ. .