২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও নারায়ণগঞ্জের বড় জয়

২২তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় মঙ্গলবার বড় জয় তুলে নিয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা দল। নারায়ণগঞ্জ জেলা ১১-০ গোলে নওগাঁ জেলাকে এবং ঢাকা জেলা একই ব্যবধানে শেরপুর জেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় মঙ্গলবার বড় জয় তুলে নিয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা দল। নারায়ণগঞ্জ জেলা ১১-০ গোলে নওগাঁ জেলাকে এবং ঢাকা জেলা একই ব্যবধানে শেরপুর জেলাকে হারিয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জের পক্ষে বিপ্লব হ্যাটট্রিক সহ চার গোল করেন। আর ফরহাদ, হৃদয় ও জুয়েল করেন দুটি করে গোল। একটি গোল করেন জীবন। আর ঢাকা জেলার পক্ষে রাকিব তিনটি এবং আলমগীর ও রাব্বি দুটি করে গোল করেন। একটি করে গোল করেন আরশাদ, রশিদ, রাসেল ও পিয়াল। দিনের অপর দুটি ম্যাচে খুলনা জেলা ২-০ গোলে মুন্সীগঞ্জ জেলার বিপক্ষে এবং গাজীপুর ২-১ গোলে সাতক্ষীরা জেলার বিপক্ষে জিতেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১৩৩ ঘ.