ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশীয় বিচ গেমসের লাইভ সেভিংয়ের 'রান সুইম রান' ইভেন্টে রুপা ও মহিলা কাবডিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
লাইভ সেভিংয়ে রুপা জেতেন পলাশ চৌধুরী। মঙ্গলবার শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হয় এই খেলাটি।
লাইভ সেভিং হচ্ছে এক ধরনের সাঁতার প্রতিযোগিতা। এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। সোনা ও ব্রোঞ্জ পদক গেছে স্বাগতিক দলের ঘরে।
এদিকে মহিলা কাবাডিতে বাংলাদেশ গ্র"প পর্বের শেষ ম্যাচে ৬৪-২১ পয়েন্টে নেপালকে হারিয়ে পদক নিশ্চিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৫-১১ পয়েন্টে এগিয়ে ছিল।
তিন ম্যাচে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে দুই ম্যাচে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা কাছে হেরে যায় বাংলাদেশ ।
গেমসে বাংলাদেশ এ নিয়ে মোট তিনটি পদক জিতেলো। এর আগে পুরুষ ফুটবলে সোনা জিতে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২২১৬ ঘ.
bdnews24