২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক উম্মুক্ত রেটিং দাবা শুরু

প্রাইম ব্যাংক আন্তর্জাতিক উম্মুক্ত রেটিং দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। প্রতিযোগিতায় দেশের ৮৭ জন দাবাড়– অংশগ্রহণ করেন। এর মধ্যে 'ফিদে রেটিং' পাওয়া ৭৭ জন দাবাড়– রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাইম ব্যাংক আন্তর্জাতিক উম্মুক্ত রেটিং দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। প্রতিযোগিতায় দেশের ৮৭ জন দাবাড়– অংশগ্রহণ করেন। এর মধ্যে 'ফিদে রেটিং' পাওয়া ৭৭ জন দাবাড়– রয়েছেন। প্রথম রাউন্ডের খেলায় ১৬ জন দাবাড়– এক পয়েন্ট করে পেয়েছেন। তারা হলেন - ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার রেজাউল হক, এস এম স্বরণ, নাহিদ পারভেজ, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, খাইরুল ইসলাম, আব্দুর রউফ, রাশেদুল হাসান, মতিউর রহমান, ইব্রাহীম হোসাইন, বদরুল আলম, সামসুল কবির, এ বি বাপ্পী, রফিকুল ইসলাম এবং আব্দুল মোত্তালিব। প্রতিযোগিতার খেলা নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকালে দ্বিতীয় রাউন্ডের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২২০৬ ঘ.