২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের আশা ছেড়ে দিয়েছেন মারাদোনা

দিয়েগো মারাদোনা বলেছেন, আল ওয়াসলের পক্ষে ম্যানচেস্টার সিটির কাছ থেকে কার্লোস তেভেজকে কেনা সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনা বলেছেন, আল ওয়াসলের পক্ষে ম্যানচেস্টার সিটির কাছ থেকে কার্লোস তেভেজকে কেনা সম্ভব নয়। আরব আমিরাত ভিত্তিক ওয়েবসাইট 'স্পোর্টস ৩৬০'কে আল ওয়াসলের কোচ মারাদোনা বলেন, ''তেভেজ খুবই ব্যয়বহুল খেলোয়াড়। তাকে কিনতে অনেক অর্থের প্রয়োজন। তেভেজের যা মূল্য তার মাত্র পাঁচ শতাংশ এই মুহূর্তে আমাদের বাজেটে আছে।" সাবেক শিষ্য তেভেজের প্রতি মারাদোনার øেহার্দ্র দৃষ্টিভঙ্গির কথা কারো অজানা নয়। কয়েক দিন আগে ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি দাবি করেন, চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামতে রাজি হননি তেভেজ। মানচিনির অভিযোগের পর তেভেজকে দুই সপ্তাহের জন্য বহিষ্কারও করে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। সে সময় 'তেভেজের পাশেই আছি' বলে জানিয়েছিলেন আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা। মানচিনির সঙ্গে ঝামেলার কারণে তেভেজের ম্যানসিটি ছেড়ে চলে যাওয়ার গুঞ্জনে এখন মুখরিত ইংল্যান্ডের ফুটবলাঙ্গন। মারাদোনার সঙ্গে সুসম্পর্কের কারণে তেভেজের পরবর্তী গন্তব্য হিসেবে আল ওয়াসলের নামই শোনা যাচ্ছিল। কিন্তু মারাদোনার মন্তব্যের পর তেভেজের দুবাইয়ের ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। ইন্টার মিলান, প্যারিস সেন্ট জার্মেই আর করিয়ান্থিয়ান্সও তেভেজকে দলে টানতে আগ্রহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯০৭ঘ.