২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকির সুপার লিগে রংপুর দিনাজপুর ও নড়াইল

২২তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের সুপার লিগে উঠেছে রংপুর, দিনাজপুর ও নড়াইল জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের সুপার লিগে উঠেছে রংপুর, দিনাজপুর ও নড়াইল জেলা। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর ৪-১ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। রংপুরের পক্ষে রুহুল আমিন দু'টি ও শমীর ও রাসেল একটি করে গোল করেন। সাতক্ষীরার পক্ষে একমাত্র গোলটি করেন সাইফুল। দিনের দ্বিতীয় ম্যাচে মুন্সিগঞ্জকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারায় দিনাজপুর জেলা। দিনাজপুরের পক্ষে রিস্তা ও সাইফুল তিনটি করে, সাদ্দাম দুটি এবং রাব্বি ও দৌলত একটি করে গোল করেন। দিনের অন্য খেলায় নড়াইল ৩-২ গোলে নারায়নগঞ্জ জেলাকে হারিয়ে সুপার লিগে জায়গা করে নেয়। নড়াইলের পক্ষে সুজিত দুটি ও রেজাউল একটি গোল করেন। নারায়নগঞ্জের গোল দু'টি করেন বিপ্লব ও জীবন। দিনের চতুর্থ খেলায় ঢাকা জেলা ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নাটোর জেলাকে। রাসেল, আলমগীর ও রাজীব তিনটি করে গোল করেন বিজয়ী দলের পক্ষে। আর সায়মন ও অনিক দুটি করে এবং সুজন ও আসাদ করেন একটি করে গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমএইচ/২২১৯ঘ.