ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে শুরু হয়েছে এডব্লিউআর- বিকেএসপি অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) টেনিস কোর্টে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩১ জন খেলোয়াড়। ১৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছে বাংলাদেশ থেকে। বাকি ১৬ জন এসেছে হংকং, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে।
ছেলেদের বিভাগে শীর্ষ বাছাই ভারতের মোহাম্মদ ভালী। আর মালয়েশিয়ার দেলিজাভার্ন কাউর মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই।
প্রতিযোগিতা শেষ হবে ১৪ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৭৪৬ঘ.
bdnews24