২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব হকি শুরু

জাতীয় যুব হকি টুর্নামেন্ট দিয়ে দীর্ঘ দিন পর মাঠে গড়িয়েছে হকি। রোববার উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব হকি টুর্নামেন্ট দিয়ে দীর্ঘ দিন পর মাঠে গড়িয়েছে হকি। রোববার উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ৫-০ গোলে খুলনা জেলাকে হারিয়েছে। নড়াইল ৬-০ গোলে নওগাঁ জেলার বিপক্ষে জিতেছে। নাটোর ৮-০ গোলে জিতেছে শেরপুর জেলার সঙ্গে। আর রংপুর ২-১ গোলে হারিয়েছে গাজীপুর জেলাকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দিনাজপুরের পক্ষে রিস্তা ২টি গোল করেন। একটি করে গোল করেন খাইরুল ইসলাম, দৌলত ও সাদ্দাম। বিজয়ী দলের খাইরুল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। দ্বিতীয় খেলায় রানার হ্যাটট্রিকে নড়াইল বড় ব্যবধানে জিতেছে। রাজু, বাবলা ও সুজিত করেন একটি করে গোল। হ্যাটট্রিক করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখার সুবাদে রানাই ম্যাচের সেরা খেলোয়াড়। তৃতীয় ম্যাচে আরো বড় জয় পাওয়া নাটোরের পক্ষে একটি করে গোল করেন আরিফ, জীবন, রাফি, সাধন, সাদ্দাম, শিমুল, মেহেদী ও হাসিব। সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাফি। দিনের শেষ ম্যাচে রংপুরের পক্ষে গোল করেন রাসেল আহমেদ ও মিন্টু মিয়া। গাজীপুরের একমাত্র গোলটি সাজুর। রংপুরের মিন্টু মিয়া ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৩ঘ.