ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ইসলামিক গেমস ইন্দোনেশিয়ার রিয়াউতে অনুষ্ঠিত হবে। ২০১৩ সালের ৬ জুন শুরু হবে এই গেমস।
সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সলিডারিটি গেমস আয়োজক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু।
ঢাকায় ফিরে রোববার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোরেয়ন্টিফোর ডটকমকে জানান, "মুসলিম বিশ্বের ৫৭টি দেশ এই কংগ্রেসে অংশ নেয়। সর্বসম্মতিক্রমে আগামী ইসলামিক গেমস রিয়াউতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।"
গত ৪ ও ৫ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়। খুব শিগগিরি সদস্য দেশগুলোকে গেমসে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হবে। তবে গেমসে কয়টি ইভেন্ট থাকবে তা এখনও ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৯ঘ.
bdnews24