২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্দিওলাকে কিছুতেই ছাড়বে না বার্সেলোনা

কোচ পেপ গার্দিওলাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোজেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ পেপ গার্দিওলাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোজেল। আগামী মৌসুমে বার্সেলোনা ছেড়ে গার্দিওলার ইতালির ক্লাব ইন্টার মিলানে যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমন গুঞ্জনের কারণ গার্দিওলার একটি মন্তব্য। শুক্রবার বার্সা কোচ বলেন, "বার্সেলোনার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে চাই না। প্রতিদিনই আমার মনে হয় আমি যেন দিনটা শেষ হলে চলে যেতে পারি। নিজের ভবিষ্যত নির্ধারণে পূর্ণ স্বাধীনতা থাকলেই আমি সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারি।" পরদিনই ইতালির সংবাদ মাধ্যম জানায় ইন্টার মিলানের সভাপতি মাসিমো মোরাত্তি গার্দিওলার হাতে দলের দায়িত্ব তুলে দিতে আগ্রহী। তবে গার্দিওলার বার্সা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোজেল। তিনি বলেন, "গার্দিওলাকে ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমাদের ক্লাবের ইতিহাসে তিনিই সেরা কোচ। একই সঙ্গে মানুষ হিসেবেও তিনি দারুণ। ২০০৮ সালে বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দলকে টানা তিন বার স্পেনের লা লিগা ও দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা। বার্সেলোনার সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৮ঘ.