ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন খেলোয়াড়ের মাদক নেয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ১৯৬৬ সালের পশ্চিম জার্মানির ফুটবল দলের দুই সদস্য।
রক্ষণভাগের সাবেক খেলোয়াড় উইলি সুলজ বলেন, "সাধারনত আমার হাসি পায় না। কিন্তু বেতারে এই খবর শুনে আমার এত হাসি পায় যে গাড়ি নিয়ে তো গাছের সঙ্গে ধাক্কাই খেতে বসেছিলাম।" এই অভিযোগকে তিনি একেবারে বাজে কথা ও হাস্যকার বলে অভিহিত করেন।
আরেক খেলোয়াড় য়ুয়েরগেন গ্রাবোবস্কি বলেন, "এ কথা শুনে তো আমি হতভম্ব হয়ে পড়ি।" ১৯৬৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পশ্চিম জার্মানির হয়ে ৪৪ বার মাঠে নেমে তিনি গোল করেন ৫টি।
"এই প্রথম আমি এ ধরনের অভিযোগ শুনি," যোগ করেন তিনি।
স¤প্রতি বার্লিনের একটি বিশ্ববিদ্যালের ঐতিহাসিকরা ১৯৬৬ সালের ২৯ নভেম্বর লেখা একটি চিঠি খুঁজে পান। এতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) চিকিৎসা বিষয়ক কমিটির তৎকালীন প্রধান মিহাইলো আন্দ্রেয়েভিচ লেখেন, "ঠান্ডার চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ ইফেড্রিন পাওয়া গেছে তিন খেলোয়াড়ের শরীরে।"
আন্দ্রেয়েভিচ চিঠিটি লেখেন পশ্চিম জার্মান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ম্যাক্স ড্যানজের কাছে।
ফিফা প্রথমবারের মতো মাদক পরীক্ষা চালায় ১৯৬৬ সালের বিশ্বকাপে।
ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০০ ঘ.
bdnews24