ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বের ১০ম রাউন্ডের খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ডেসটিনি - ২০০০ লিমিটেডের ফিদে মাষ্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার মোঃ জাবেদ এবং ফিদে মাস্টার মেহেদী হাসান।
জাতীয় দাবার বাকি রয়েছে মাত্র এক রাউন্ড।
শনিবার মেহেদী হাসান ও মোঃ জাবেদের খেলা ড্র হয়। আর মনির হোসাইনের সঙ্গে ড্র করে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেন দেবরাজ চ্যাটার্জী।
সাড়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৭ জন দাবাড়–। তারা হলেন - প্রিতম প্রিজম চেস ক্লাবের মনির হোসাইন, ফিদে মাষ্টার সৈয়দ মাহ্ফুজুর রহমান ইমন, শফিক আহম্মেদ, সোহেল চৌধুরী, বরিশালের দেওয়ান মোহাম্মদ রিয়াদ, গোলাম মোস্তফা ভূইঁয়া এবং মোঃ শরীফ হোসাইন।
এদিকে, ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাঙ্ক রেটিং দাবা। এবারের প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১৫৫ ঘ.
bdnews24