ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির এবং ক্লাব দল রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় সবসময়ই কিছুটা ঢাকা পড়ে থাকতে হয় গঞ্জালো হিগুয়েনকে। যদিও এই সপ্তাহে দারুণ পারফমেন্স দিয়ে ওই দুজনকেই ছাড়িয়ে গেছেন এই স্ট্রাইকার। করেছেন দু-দুটো হ্যাটট্রিক।
রোববার হিগুয়েনের হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে এসপানিওলকে স্রেফ উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। আর শনিবার জাতীয় দলের হয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান হিগুয়েন। তার হ্যাটট্রিকেই বিশ্বকাপের বাছাই পর্বে ৪-১ গোলের বড় ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৫ ঘ.
bdnews24