২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফুটবল মাঠে পেলে!

পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিতে আবার কি মাঠে নামবেন পেলে? আগামী ডিসেম্বরে জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে নাকি ব্রাজিলের সান্তোসের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে ফুটবলের রাজাকে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিতে আবার কি মাঠে নামবেন পেলে? আগামী ডিসেম্বরে জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে নাকি ব্রাজিলের সান্তোসের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে ফুটবলের রাজাকে! সান্তোসের সভাপতি লুই আলভেরো দি ওলিভেইরা রিবেইরো জানিয়েছেন, দলে পেলের জন্য একটি জায়গা রাখতে তিনি কোচ মুরিসি রামালহোকে ইতিমধ্যেই বোঝাতে সক্ষম হয়েছেন। রিবেইরো আরো জানান, "এই বিষয়ে পেলে ইতিবাচক মত দিয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন অন্তত কিছু সময়ের জন্য মাঠে নামার মতো সুস্থতার জন্য অনুশীলন করবেন।" সত্যি-সত্যিই মাঠে নামলে ১০ নম্বর জার্সিটি পেলের গায়েই উঠবে। ৭০ বছর বয়সী পেলে ১৯৭৭ সালে শেষ করেন তার অসাধারণ খেলোয়াড়ী জীবন। ১,২৮১ গোল করার পাশাপাশি ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৩ঘ.