ঢাকা, জানুয়ারি ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে শীর্ষে রয়েছেন মাহমুদা হক মলি। সোমবার তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি।
আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেহনাজ আহমেদ মিথিলা ও আরিফা খাতুন।
২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জাহানার হক রুনু ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।
এই রাউন্ডে আমেনা খাতুনকে হারিয়েছেন মাহমুদা।
মিথিলা ও আমেনা খাতুন এবং জাহানারা হক রুনু ও জাকিয়া সুলতানার খেলা ড্র হয়।
সারাদেশ থেকে বাছাইকৃত মোট ২৮ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২৭ ঘ.
bdnews24