২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালে এবার ক্যামেরুনের ফুটবলার

সার্ভিয়ার দু'ফুটবলারকে বিদায় করে দিয়ে এবার ক্যামেরুন থেকে খেলোয়াড় আনছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার সকালে ঢাকায় পা রাখছেন তাদের নতুন দুই ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ভিয়ার দু'ফুটবলারকে বিদায় করে দিয়ে এবার ক্যামেরুন থেকে খেলোয়াড় আনছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার সকালে ঢাকায় পা রাখছেন তাদের নতুন দুই ফুটবলার। শেখ জামাল ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, "লোকা বোকা ও ইউকো সানিকো নামের ক্যামেরুনের দুই ফুটবলার ইতোমধ্যেই ঢাকার পথে রওনা হয়েছেন। তাদের প্র্যাকটিস দেখেই সিন্ধান্ত নেবো দলে নেয়া যায় কিনা।" তিনি আরো বলেন, " শুনেছি তারা ভালো ফুটবলার। তারপরও আমরা দেখে সিন্ধান্ত নিতে চাই। " লোকা বোকা মাঝমাঠের এবং ইউকো সানিকো আক্রমণভাগের খেলোয়াড়। এছাড়া চিকো নামের ক্যামেরুনের আরও একজন আক্রমণভাগের খেলোয়াড় আনবে শেখ জামাল। তিনি ৬ ফ্রেব্র"য়ারি ঢাকায় এসে পৌঁছবেন বলে নিশ্চিত করেন দলটির ম্যানেজার। শেখ জামালের বিদায় করে দেয়া সার্ভিয়ার কোচ জোরান কার্লেভিচ তার নিজ দেশ থেকে এর আগে তিন ফুটবলার এনেছিলেন। তাদের ফেডারেশন কাপে খেলানোও হয়েছিল। শ্রীলংকার কোচ পাকির আলী আসার পর তাদের মধ্য থেকে দু'জনকে বিদায় করে দেয়া হয়। তারা হলেন- আক্রমণভাগের খেলোয়াড় আলেকজান্ডার ও মাঝমাঠের খেলোয়াড় জোভান। শুধুমাত্র রক্ষণভাগের খেলোয়াড় ড্রাগনকে দলে রাখা হয়েছে। তিনি প্রথম একাদশে খেলছেন। শেখ জামাল এখন আবার নতুন করে তিন ফুটবলারকে আনলেও দ্বিতীয় লেগের আগে তাদের দলভুক্ত করা সম্ভব নয়। কারণ বাংলাদেশ লিগের প্রথম লেগই এখনও শেষ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৩০ ঘ.