ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাউদ্যাম্পটন এফ সিকে ১-২ গোলে হারিয়ে এফএ কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানইউ জিতলেও প্রথমার্ধের শেষ মিনিটে রিচার্ড চাপলোর গোলে অবশ্য এগিয়ে যায় সাউদ্যাম্পটন।
খেলার ৬৫ মিনিটে মাইকেল ওয়েনের গোলে সমতায় ফেরে ম্যানইউ। পরে জাভিয়ের হার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলেক্স ফার্গুসনের দল।
অন্য খেলায় চেলসি ১-১ গোলে ড্র করে এভারটনের সঙ্গে। রোববারের খেলায় দশজনের আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে হুডারসফিল্ডকে।
ইতালির সেরি 'আ' তে ১০ জনের দল হওয়া সত্ত্বেও এসি মিলান সহজ জয় পেয়েছে। ৫৮ মিনিটে রবিনহো প্রথম গোলটি করেন। ৮৫ মিনিট দলের জয় নিশ্চিত করেন ইব্রাহিমোভিচ।
২২ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে এসি মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২২০০ ঘ.
bdnews24