ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় রোববার এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে হারায় যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে টচ জিতে ব্যাট করতে নেমে যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ২৮ ওভার ৩ বলে ৯৬ রানে গুটিয়ে যায়। যদিও খেলাটি ছিলো ৪৫ ওভারের।
জবাবে এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় ৩২ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৯৭ রানে পৌঁছে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৮৫৬ ঘ.
bdnews24