ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। রোববারের ফাইনালে যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে ৬-৪, ৬-২ ও ৬-৩ গেমে হারান তিনি।
এটি জোকোভিচের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। ২০০৮ সালে তিনি প্রথম বার এই প্রতিযোগিতার শিরোপা জেতেন।
আর এই নিয়ে তিন বার কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠেও শিরোপা জেতা হলো না মারের। ২০০৮ সালের ইউএস ওপেন ও ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
খেলা শেষে জোকোভিচ বলেন, "আমরা পরস্পরকে দীর্ঘদিন ধরেই চিনি। আজকের ম্যাচটি সত্যিই কঠিন ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১০ ঘ.
bdnews24