২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ, মিলান ও বার্সার জয়

এফ এ কাপের শনিবারের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটন এফ সিকে। 'সেরি আ'- তে এসি মিলান ২-০ গোলের জয় পেয়েছে কাতানিয়ার বিপক্ষে। আর স্প্যানিশ লিগে 'মেসি ম্যাজিকে' বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে হারকিউলিসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফ এ কাপের শনিবারের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটন এফ সিকে। 'সেরি আ'- তে এসি মিলান ২-০ গোলের জয় পেয়েছে কাতানিয়ার বিপক্ষে। আর স্প্যানিশ লিগে 'মেসি ম্যাজিকে' বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে হারকিউলিসকে। এফ এ কাপের চতুর্থ পর্বের খেলায় প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিল ম্যান ইউ। কিন্তু ১১ বারের চ্যাম্পিয়ন ম্যান ইউ শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। মাইকেল ওয়েন ও জাভিয়ার হার্নান্দেজ গোল দুটি করেছেন। 'সেরি আ'- তে ১০ জনের দল হওয়া সত্বেও এসি মিলান সহজ জয় পেয়েছে। ৫৮ মিনিটে রবিনহো প্রথম গোলটি করেন। ৮৫ মিনিট দলের জয় নিশ্চিত করেন ইব্রাহিমোভিচ। ২২ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে আছে এসি মিলান। স্প্যানিশ লা লিগাতে বার্সেলোনার জয়রথ থামছেই না। আর থামছেনা লিওনাল মেসির গোল নেশাও। হারকিউলিসকে ০-৩ গোলে হারিয়ে টানা লা লিগায় টানা ১৫ জয় তুলে নিয়েছে র্বাসা। মেসি করেছেন জোড়া গোল। অপর গোলটি করেন পেড্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪১৯ ঘ.