২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ চ্যাম্পিয়ন জাপান

এশিয়া কাপ শিরোপা জিতেছে জাপান। ফাইনালে তারা ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। খেলার অতিরিক্ত সময়ে (৯০ ১৯) জাপানের তাদানারি লি জয়সূচক গোলটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ শিরোপা জিতেছে জাপান। ফাইনালে তারা ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। খেলার অতিরিক্ত সময়ে (৯০ ১৯) জাপানের তাদানারি লি জয়সূচক গোলটি করেন। 'ব্লু-সামুরাই'-রা এই নিয়ে চতুর্থবারের মত এশিয়া কাপ শিরোপা জিতলো। ফাইনালকে ঘিরে যতটা আগ্রহ ছিলো, তার সবটুকুই পূরণ করেছে জাপান ও অস্ট্রেলিয়া ম্যাচ। আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ফাইনাল যথেষ্ট আনন্দ দিয়েছে দোহার খলিফা স্টেডিয়ামের ৩৯ হাজারেরও বেশি দর্শককে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় তা গড়ায় অতিরিক্ত সময়ে। উত্তেজনায় ঠাসা অতিরিক্ত সময়ের শুরুতেই খেলোয়াড় বদল করে দু'দল। জাপানের হয়ে মাঠে নামেন তাদানারি লি। অপরদিকে অস্ট্রেলিয়া হয়ে নামেন রোবি ক্রুসি। কিন্তু কাজে এসেছেন জাপানের তাদানারি। নাগাতোমোর ঠেলে দেয়া বল পেয়ে যান অস্ট্রেলিয়ার গোল সীমানায় দাঁড়ানো অরক্ষিত তাদানারি। বল ধরে দুর্দান্ত ভলিতে তিনি তা জালে জড়িয়ে দেন। এটা তাদানারির প্রথম আন্তর্জাতিক গোল। আর এই গোলেই শিরোপা চলে যায় জাপানের ঘরে। অস্ট্রেলিয়ার আক্রমণভাগের খেলোয়াড় হ্যারি কেওয়েল নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তা না হলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ সময়ে গোটা দুয়েক সহজ সুযোগ হাতছাড়া করবেন কেন তিনি? অথচ পুরো এশিয়া কাপ জুড়ে অসাধারণ খেলেছেন তিনি। তবে জাপানের শিরোপা জয়ে অনেকখানি অবদান রাখেন গোলরক্ষক ইজি কাওয়াসিমা। অসাধারণ দক্ষতায় নিশ্চিত কয়েকটি গোল থেকে দলকে বাঁচান তিনি। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তাই তার ঝুলিতেই গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৩০৯ ঘ.