২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে পার্ক জি সুং

দক্ষিণ কোরিয়ার হয়ে আর মাঠে নামবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের খেলোয়াড় পার্ক জি সুং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার হয়ে আর মাঠে নামবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের খেলোয়াড় পার্ক জি সুং। পার্কের অবসরের খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ চো ওয়াং। এশিয়ান কাপের সেমিফাইনালে মাঠে নেমে জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক পার্ক। তবে ম্যাচে জাপানের বিপক্ষে পেনাল্টি শ্যুট-আউটে হারে তার দল। উজবেকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলে ছিলেন না পার্ক। ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। কোচ চো জানান চোটের জন্যই তাকে নেয়া হয়নি। পার্কে সঙ্গে অবসরের ঘোষণা দিয়েছেন তার সতীর্থ লি ইয়াং পাইও। দেশের হয়ে টটেনহ্যাম হটস্পারের সাবেক রক্ষণভাগের ওই ফুটবলার খেলেছেন ১২৭ ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৩৬ ঘ.