২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান চ্যাম্পিয়নশিপ টেনিসে দেলোয়ার তৃতীয়

আইটিএফ অনুর্ধ-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্র"প-২ এর প্রতিযোগিতায় বাংলাদেশের দেলোয়ার হোসেন তৃতীয় হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইটিএফ অনুর্ধ-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্র"প-২ এর প্রতিযোগিতায় বাংলাদেশের দেলোয়ার হোসেন তৃতীয় হয়েছেন। এছাড়া বালিকা এককে ওয়াই মং মারমা ষষ্ঠ, ঝিলিক চাকমা ১৬তম, ইশিতা আফরোজ ১৭ তম এবং আয়েশা সুলতানা ২৩ তম হয়েছে। বালক দ্বৈতে দেলোয়ার হোসেন ও সজল জুটি ২৩ তম হয়েছে। প্রতিযোগিতায় স্বাগতিক মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, ব্র"নাই, কম্বোডিয়া, লাউস, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মেকাউ, নেপাল, পাকিস্তান, সিংগাপুর, শ্রীলংকা ও ভিয়েতনামের খেলোয়াড়রা অংশ নেয়। প্রতিযোগিতায় ৪২ জন বালক ও ২৫ জন বালিকা অংশগ্রহণ করে। মিয়ানমার টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইয়াংগুনের তেইনবো টেনিস সেন্টারে এ প্রতিযোগিতা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯০৯ ঘ.