ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। রোববারের ফাইনালে মারের প্রতিপক্ষ সার্বিয়ার নোভাক জোকোভিচ।
শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মারে ৪-৬, ৭-৬ (৬-২), ৬-১, ৭-৬ (৬-২) গেমে হারান স্পেনের ডেভিড ফেরারকে।
গত বছরও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন মারে। কিন্তু ফেদেরারে কাছে সরাসরি সেটে হেরে যান তিনি।
উল্লেখ্য, ১৯৩৬ সালে যুক্তরাজ্যের হয়ে শেষবারের মত গ্র্যান্ড স্লাম জেতেন ফ্রেড পেরি। মারে যদি জোকোভিচকে হারাতে পারেন, তাহলে প্রায় ৭৫ বছর পর পুরুষ এককের গ্র্যান্ড স্লাম শিরোপা যাবে যুক্তরাজ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯৩৭ ঘ.
bdnews24