২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারের বিদায়, জকোভিচ ফাইনালে

বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গেছেন তৃতীয় বাছাই নোভাক জকোভিচের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গেছেন তৃতীয় বাছাই নোভাক জকোভিচের কাছে। ছেলেদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ফেদেরারকে ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়ে সার্বিয়ার জকোভিচ দ্বিতীয়বারের মতো পৌঁছেন প্রতিযোগিতার ফাইনালে। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। চতুর্থবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছে জকোভিচ বলেন, "আমি খুব চাপে ছিলাম। দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েছিলাম ৫-২ ব্যবধানে। ওই সেট জিততে না পারলে খেলার ফল অন্য রকম হতে পারতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৭ ঘ.